1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া সোনালী ব্যাংকে ১শ দিনের বিশেষ কর্মসূচীর মিট দ্যা বরোয়ার প্রোগ্রাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): সেবা প্রদানের ক্ষেত্রে সোনালী ব্যাংককে অবশ্যই সেরা হতে হবে। দেশের সব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের সেবার মান হবে এক নম্বর।২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (১১ মার্চ)সকালে সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ীয়া শাখায় খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিটেন্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে ১শ দিনের বিশেষ কর্মসূচীর আওতায় মিট দ্যা বরোয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো: রফিকুল ইসলাম। ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেনারেল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন, এ্যাসিস্ট্যাট জেনারেল ম্যানেজার (শাখা ব্যবস্থাপক) মো: জহিরুল হক। এতে খেলাপী ঋণ আদায় প্রক্রিয়া ও কৌশল নির্ধারণে সরাসরি গ্রাহকদের মতামত নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংক পিএলসি ময়মনসিংহের ফুলবাড়ীয়া শাখায় খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিটেন্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে ১শ দিনের বিশেষ কর্মসূচীর আওতায় মিট দ্যা বরোয়ার প্রোগ্রামে ময়মনসিংহ জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মো: রফিকুল ইসলাম কে ফুল দিয়ে বরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!