
স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে একযোগে কাজ করছে সিটি ব্যাংক। এ উৎকর্ষমূলক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৩১ জুন) ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের মহেশপুর বাজারে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে সিটি ব্যাংক।
সিটি ব্যাংক আছিম বাজার এজেন্ট শাখার উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাক্ষরতার নির্দেশিকা অনুসারে বুধবার মহেশপুর বাজারে “বৈধ উপায়ে প্রবাসী আয় প্রেরণের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি” এই বিষয়ের আলোচনায় ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এজেন্ট ব্যাংক শাখা প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন, রিজওনাল হ্যাড হায়দার আলম তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আব্দুল্লাহ আল শফিক এরিয়া মেনেজার, রাকিবুল আমিন তালুকদার, এরিয়া মনিটরিং অফিসার, মোঃ আব্দুল লতিফ, মোঃ সাবিউদ্দিন, মোঃ বিল্লাহ হোসেন, মোঃ আল-আমীন, মোছাঃ সাদিয়া আক্তার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহেশপুর অঞ্চলের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সিটি ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
সভায় এসময় প্রবাসী, তাদের স্বজন এবং ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।