1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় আল মদিনা জুয়েলার্সের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আধুনিক ডিজাইনের অলংকার তৈরির প্রতিষ্ঠান আল মদিনা জুয়েলার্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা শহরের মধ্য বাজারের মরিচ মহল সংলগ্ন দোকানটি আনুষ্ঠানিক মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আল মদিনা জুয়েলার্সের ব্যবসার সাফল্য ও উদ্যোক্তার অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করা হয়।

আল মদিনা জুয়েলার্স কর্তৃপক্ষ সততা ও গ্রাহকসেবাকে প্রাধান্য দিয়ে ব্যবসা এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এখানে স্বর্ণ ও রুপার গহনা তৈরী ও বিক্রয় করা হবে। যা গ্রাহকেরা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন আল মদিনা জুয়েলার্সের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ সহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন প্রতিষ্ঠানের জন্য উদ্যোক্তাকে অভিনন্দন জানান এবং ক্রেতাদের মানসম্মত সেবা দেওয়ার পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!