1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়া পৌরসভার বিভিন্ন সড়কে ২৫টি নতুন সোলার বাতি স্থাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার বিভিন্ন সড়কে নতুন করে ২৫টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। এর ফলে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো রাতের বেলায় আরও আলোকিত হবে এবং সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সোলার বাতিগুলোর উদ্বোধন করেন ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. জাকির হোসেন রিপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কুদরত-ই-কামাল উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মোস্তাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, স্থাপিত ২৫টি সোলার বাতির মধ্যে খুঁটিসহ ১৫টি এবং খুঁটি ছাড়া ১০টি বাতি রয়েছে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার টাকা।

উদ্বোধনকালে পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সোলার বাতি স্থাপনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব আলোকসেবা নিশ্চিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!