
স্টাফ রিপোর্টার: ১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) বৈধ এবং তা লেনদেনে গ্রহণে অস্বীকৃতি জানানো আইনবিরোধী— এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার কয়েন গ্রহণে অনীহা দেখা যাচ্ছে। অথচ কাগজের নোটের পাশাপাশি এসব কয়েনও বৈধ মুদ্রা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ ও ২ টাকার কয়েন নগদ লেনদেনে গ্রহণ না করা আইনবিরোধী। তাই জনগণকে এসব মুদ্রা স্বাভাবিকভাবে লেনদেনে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।