1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহ সিগবা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি নির্বাচিত করা হয়।

শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। পরবর্তীতে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম।

এর আগে, নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমায় পড়াশুনা করছেন।

অন্যদিকে, সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দফতর সম্পাদক ছিলেন। এর আগে, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!