1. admin@dailyfulbariasangbad.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

মাদকমুক্ত হবিরবাড়ী গড়তে তরুণদের মাঝে ফুটবল উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনোহরপুরের তরুণ সমাজের মাঝে ফুটবল উপহার দিয়েছেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।

বুধবার সন্ধায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের অফিসে তরুণদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এসময় আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া বলেন, “মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। খেলাধুলা পারে মাদক থেকে তরুণদের দূরে রাখতে। আমি চাই হবিরবাড়ীর প্রতিটি ওয়ার্ডের ছেলেরা মাঠে খেলুক, মাদক থেকে দূরে থাকুক।

আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া আরও বলেন, “আমি সবসময় তরুণদের পাশে আছি। মাদক নয়, খেলাধুলা হোক আমাদের সংস্কৃতি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

ফুটবল পেয়ে উচ্ছ্বসিত তরুণরা জিয়াউর রহমান জিয়ার এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!