1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় শত শত বছরের পুরনো হুমগুডি খেলার উদ্বোধনে নব নির্বাচিত সাংসদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহের ফুলবাড়িয়ার আড়াই শত বছরের ঐতিহ্যের ২৬৫ তম হুমগুটি খেলা রবিবার (১৪ জানুয়ারি)। খেলা সম্পর্কে তথ্য পৌষ সংক্রান্তির শেষ বিকেলে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার তেলিগ্রাম বড়ই আটায় তালুক-পরগনার সীমানায় অনুষ্টিত হয় এই হুমগুটি খেলা।

পৌষ মাসের শেষ দিনকে স্থানীয়ভাবে বলা হয় পহুরা। প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী এই খেলা বছরে একবার একই স্থান থেকে শুরু হয়।পিতলের তৈরি ৪০কেজি ওজনের গুটি আয়ত্ব করে নিজ গ্রামে নিয়ে গুম করা পর্যন্ত চলে এই খেলা।

ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কের লক্ষীপুর ও দশ মাইলের মাঝামাঝি বড়ই আটা বন্দ (খোলা মাঠ) খেলার কেন্দ্রস্থল।রবিবার (১৪ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে খেলা শুরু হয়।

হুমগুটি খেলাকে কেন্দ্র করে ফুলবাড়িয়ায় মেতে উঠে লক্ষাধিক মানুষের মিলন মেলা। ৪০কেজি ওজনের পিতলের গুটি ঢাক ঢোলের তালে তালে নেচে গেয়ে তালুক পরগনার সীমানায় নিয়ে আসে এলাকাবাসী। খেলা শেষ করার নির্দিষ্ট কোন সময় নেই। যে এলাকায় গুটি গুম করা হয় তারা হয় বিজয়ী।

এ-সময় হুমগুটি খেলা শুভ উদ্বোধন করেন- জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আঃ মালেক সরকার।

এ-সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা,অফিসার ইনচার্জ ওসি রাশেদুজ্জামান রাশেদ, ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশী, জেলা আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক মোঃ মফিজ উদ্দিন মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি, আঃলীগ নেতা এজিদুল প্রমুখ।

আলহাজ্ব আঃ মালেক সরকার এমপি বলেন, আমি এ খেলা সংসদের উপস্থাপন করব। হুমগুটি খেলাটি যেন জাতীয় খেলা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!