1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৪২ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান স্থল ছিল আনন্দ ও উচ্ছ্বাসে মুখর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল।

মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মোজাহিদুর রহমান খান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ আকন্দ, চাপরবাড়ি দাখিল মাদরাসা সুপার মাওলানা মোবাশ্যারুল ইসলাম সবুজ, অভিভাবক ডা. মো: কামাল হোসেনসহ অন্যান্যরা।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি গ্রুপে ২৪টি ইভেন্টে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের দৌড়ঝাঁপ, শৃঙ্খলা ও খেলাধুলার দক্ষতায় দর্শকদের মাঝেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!