1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ফুলবাড়ীয়ার ইউএনও; বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষাবান্ধব ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ। বুধবার (১৭ জুন) তিনি বিদ্যালয়টিতে এক আনুষ্ঠানিক সফরে আসেন।

​পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির পাঠদান ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন, পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​শিক্ষামূলক এই পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি উন্নত জাতের নারিকেল গাছের চারা রোপণ করা হয়।

​বৃক্ষরোপণ ও পরিদর্শনের সময় ইউএনও স্যারের সাথে আরও উপস্থিত ছিলেন— ​বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল।

​বিদ্যালয়ের অভিভাবক সদস্য আজহারুল ইসলাম। ​হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
​এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব সাইফুল ইসলাম বাদল ইউএনও স্যারের এই সময়োপযোগী পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!