মোঃ আকাশ আহমেদ স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষাবান্ধব ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ। বুধবার (১৭ জুন) তিনি বিদ্যালয়টিতে এক আনুষ্ঠানিক সফরে আসেন।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির পাঠদান ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন, পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শিক্ষামূলক এই পরিদর্শন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি উন্নত জাতের নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ ও পরিদর্শনের সময় ইউএনও স্যারের সাথে আরও উপস্থিত ছিলেন— বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আজহারুল ইসলাম। হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব সাইফুল ইসলাম বাদল ইউএনও স্যারের এই সময়োপযোগী পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।