1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

টাইব্রেকারে নামা কাতলাসেনকে হারিয়ে কুকরাইল স্পোর্টিং ক্লাবের দারুণ জয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (স্টাফ রিপোর্টার): খেলার মাঠে ছড়িয়ে পড়লো তারুণ্যের উদ্দীপনা। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এক প্রীতি ফুটবল ম্যাচে নামা কাতলাসেন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দারুণ জয় মেতে উঠেছে কুকরাইল স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের অমিমাংসিত খেলা শেষে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কুকরাইল স্পোর্টিং ক্লাব।

​ শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে জাঁকজমকপূর্ণ এই ম্যাচের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রাই চমৎকার নৈপুণ্য ও তুমুল লড়াই প্রদর্শন করলে ম্যাচটি দর্শকদের দারুণভাবে মোহিত করে। তবে শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধে ট্রাইব্রেকারে বাজিমাত করে কুকরাইল স্পোর্টিং ক্লাব।
​এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ফকির।

পুরো আয়োজনটি অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবং কুকরাইল স্পোর্টিং ক্লাবের অন্যতম সংগঠক মোঃ আল আমিন নূর।

​বিজয়ী দলের পেছনে নেপথ্য কারিগর হিসেবে অনন্য ভূমিকা রাখেন কুকরাইল স্পোর্টিং ক্লাবের দক্ষ কোচ মোঃ রাসেল আহমেদ। তাঁর সঠিক দিকনির্দেশনা, রণকৌশল এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দলটি মাঠজুড়ে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে এই গৌরবময় বিজয় অর্জন করতে সক্ষম হয়।
​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।” এমন সুন্দর ও সম্প্রীতির আয়োজন উপহার দেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

​একই সাথে বিজয়ী কুকরাইল স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সমর্থকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করা হয়। যুবসমাজকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এমন সম্প্রীতির বন্ধন দৃঢ়কারী ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!