1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঐতিহ্যবাহী হুম গুটি খেলার ২৬৭তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারী বুধবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

খেলার মাঠের নেই কোনো নির্দিষ্ট সীমারেখা। খেলোয়াড়ের সংখ্যাও হাজার হাজার। নেই কোনো রেফারি, নেই পুরস্কারও। এমনকি নেই প্রশাসনিক কোনো নিরাপত্তা ব্যবস্থাও! আছে শুধু শক্তির লড়াইয়ের উত্তেজনা। বলা হচ্ছে. ‘গুম গুটি’ বা ‘হুম গুটি’ খেলার কথা।

৪০ কেজি ওজনের পিতলের তৈরি বল দিয়ে হয় এ খেলা। লক্ষ্য পিতলের বলটি নিয়ে নিজের এলাকায় লুকিয়ে ফেলা। ১৭৫৭ সাল থেকে এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে ময়মনসিংহে। কথিত আছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জমি নিয়ে প্রজাদের বিরোধ বন্ধের উপায় হিসেবে এ খেলার প্রচলন শুরু করেন তৎকালীন জমিদাররা।

সে সময় জমির সীমানা নিয়ে প্রায়ই সংর্ঘষে জড়াতো প্রজারা। বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা ও সৌহার্দ্য বাড়াতেই প্রচলন ঘটে ফসলের মাঠে গুটি খেলার।

গুটি খেলায় মানুষের ভিড়ে গুটির অবস্থান বোঝা দায়। ভিড়ে মানুষের চাপে আহতও হচ্ছেন অনেকে। তবুও থামে না গুটি নিয়ে যুদ্ধ। আশপাশের চার উপজেলার মানুষ অংশ নিচ্ছেন এ খেলায়। যারা গুটি নিজের এলাকায় নিয়ে রাখতে পারবে তারাই জয়ী। খেলা চলে গভীর রাত পর্যন্ত!

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!