খেলার মাঠের নেই কোনো নির্দিষ্ট সীমারেখা। খেলোয়াড়ের সংখ্যাও হাজার হাজার। নেই কোনো রেফারি, নেই পুরস্কারও। এমনকি নেই প্রশাসনিক কোনো নিরাপত্তা ব্যবস্থাও! আছে শুধু শক্তির লড়াইয়ের উত্তেজনা। বলা হচ্ছে. 'গুম গুটি' বা 'হুম গুটি' খেলার কথা।
৪০ কেজি ওজনের পিতলের তৈরি বল দিয়ে হয় এ খেলা। লক্ষ্য পিতলের বলটি নিয়ে নিজের এলাকায় লুকিয়ে ফেলা। ১৭৫৭ সাল থেকে এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে ময়মনসিংহে। কথিত আছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জমি নিয়ে প্রজাদের বিরোধ বন্ধের উপায় হিসেবে এ খেলার প্রচলন শুরু করেন তৎকালীন জমিদাররা।
সে সময় জমির সীমানা নিয়ে প্রায়ই সংর্ঘষে জড়াতো প্রজারা। বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা ও সৌহার্দ্য বাড়াতেই প্রচলন ঘটে ফসলের মাঠে গুটি খেলার।
গুটি খেলায় মানুষের ভিড়ে গুটির অবস্থান বোঝা দায়। ভিড়ে মানুষের চাপে আহতও হচ্ছেন অনেকে। তবুও থামে না গুটি নিয়ে যুদ্ধ। আশপাশের চার উপজেলার মানুষ অংশ নিচ্ছেন এ খেলায়। যারা গুটি নিজের এলাকায় নিয়ে রাখতে পারবে তারাই জয়ী। খেলা চলে গভীর রাত পর্যন্ত!
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।