1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বিপিএল থেকে ভারতীয় উপস্থাপকে বাদ দিলো বিসিবি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। সাম্প্রতিক বাংলাদেশ–ভারত রাজনৈতিক উত্তেজনা ও ক্রিকেট সংশ্লিষ্ট নানা ঘটনা প্রবাহের মধ্যেই রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় চমক দেখিয়েছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

তবে, বাংলাদেশ-ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’র নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছে বিসিবি।

এরপর শনিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!