1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

ডিআইজি পদে পদোন্নতি ও বদলিজনিত কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ ডিসেম্বর ২০২৫ ইং, সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকায় এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল

বিদায় অনুষ্ঠানে পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানান। এ সময় তিনি বলেন,
“ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন পিবিআইতে নিরলসভাবে কাজ করেছেন। পেশাদারিত্ব ও আস্থাশীল দায়িত্ব পালনের মাধ্যমে তার নেতৃত্বে পিবিআই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্ব পিবিআইয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, পিবিআইতে দায়িত্ব পালনকালে তার অবদান ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে। বক্তব্যের শেষে পিবিআই প্রধান বিদায়ী ডিআইজির দীর্ঘায়ু কামনা করেন এবং তার নতুন কর্মস্থলে সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন।

বিদায় অনুষ্ঠানে পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!