ডিআইজি পদে পদোন্নতি ও বদলিজনিত কারণে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ ডিসেম্বর ২০২৫ ইং, সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকায় এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল।
বিদায় অনুষ্ঠানে পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের হাতে ক্রেস্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানান। এ সময় তিনি বলেন,
“ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন পিবিআইতে নিরলসভাবে কাজ করেছেন। পেশাদারিত্ব ও আস্থাশীল দায়িত্ব পালনের মাধ্যমে তার নেতৃত্বে পিবিআই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তার সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্ব পিবিআইয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, পিবিআইতে দায়িত্ব পালনকালে তার অবদান ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে। বক্তব্যের শেষে পিবিআই প্রধান বিদায়ী ডিআইজির দীর্ঘায়ু কামনা করেন এবং তার নতুন কর্মস্থলে সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।