1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) এবং পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমে আতিকুর রহমান (২৩)।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী ও মমিনুল ইসলাম মোহন দুজনেই আশুলিয়ায় বসবাস করতেন এবং তাদের মধ্যে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তারা গাজীপুরের চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে ওঠেন।

সেখানে একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে তরুণী অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তারা একটি ফার্মেসিতে যান, কিন্তু কোনো চিকিৎসা না পেয়ে শুক্রবার সকালে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি আশঙ্কাজনক দেখে ঢাকা নেওয়ার পরামর্শ দিলে অ্যাম্বুলেন্সে তোলার পরই তরুণীর মৃত্যু হয়।

এ সময় পরিস্থিতি বুঝতে পেরে অ্যাম্বুলেন্স চালক কৌশলে গাড়ি ঘুরিয়ে ভিকটিমের মরদেহ ও দুই আসামিকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় নিয়ে যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং বৃহস্পতিবার রাতে তারা হোটেলে অবস্থান করেছিল। শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তরুণী মারা যায়। নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!