1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে পুলিশের সফল অভিযান: ৪ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ কম্বল জব্দ, আটক ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ: ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের বদরের মোড়ে পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ ১০৮ পিস কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষাধিক টাকা

জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসির দিকনির্দেশনা৩ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আবুল হোসেনের তত্ত্বাবধানে এসআই মো. সোহেল রানা তার টিমসহ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানটি চালানো হয় শহরের আর.কে. মিশন রোডস্থ বদরের মোড়ের এস আর পার্সেল লিমিটেড অফিসে, যেখানে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাই কম্বল মজুদ থাকার তথ্য পাওয়া যায়।

অভিযান শেষে জব্দকৃত কম্বল ও আটক ব্যক্তিকে ৩ নং পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, এই ঘটনায় একটি বড় চোরাচালান সিন্ডিকেটের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!