নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ: ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের বদরের মোড়ে পুলিশের এক বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ ১০৮ পিস কম্বল উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষাধিক টাকা।
জানা যায়, ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসির দিকনির্দেশনা ও ৩ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আবুল হোসেনের তত্ত্বাবধানে এসআই মো. সোহেল রানা তার টিমসহ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানটি চালানো হয় শহরের আর.কে. মিশন রোডস্থ বদরের মোড়ের এস আর পার্সেল লিমিটেড অফিসে, যেখানে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাই কম্বল মজুদ থাকার তথ্য পাওয়া যায়।
অভিযান শেষে জব্দকৃত কম্বল ও আটক ব্যক্তিকে ৩ নং পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, এই ঘটনায় একটি বড় চোরাচালান সিন্ডিকেটের সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।