1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

আছিমে এক্টিভ ক্রিকেট একাডেমির দ্যা হান্ড্রেড বল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমে এক্টিভ ক্রিকেট একাডেমির আয়োজনে দ্যা হান্ড্রেড বল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ও শ্যামগঞ্জ প্রিমিয়ার লিগের ২য় আসরের মেগা ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্যামগঞ্জ টাইগার্স একাদশ এবং শ্যামগঞ্জ ফাইটার্স একাদশ। নির্ধারিত ওভারের খেলায় ৪ উইকেটে বিজয়ী হওয়ায় গৌরব অর্জন করে শ্যামগঞ্জ ফাইটার্স একাদশ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ও এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক ব্যাংকের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রান্স ম্যানেজার কৃষিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ সুজন।

বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শৃংখলা, চেতনা ও দায়িত্ববোধ সঠিক থাকে। খেলাধুলার মতো পক্ষ বিপক্ষের অংশ গ্রহণের মাধ্যমে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মান করতে হবে। এসময় তিনি এ ধরনের আয়োজনের জন্য আছিম এক্টিভ ক্রিকেট একাডেমি ও ডাঃ হারুন অর রশীদকে ধন্যবাদ জানান।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের আহ্বায়ক ওয়ালি উল্লাহ, শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান, সমাজসেবক ফয়সাল আহমেদ রেজা আকাশ, শ্যামগঞ্জ টাইগার্সের সত্বাধিকারী মতিউর রহমান শরিফ, টিম ম্যানেজার নয়ন মিয়া, শ্যামগঞ্জ ফাইটার্সের সত্বাধিকারী এজিএম ফাহাদ ও এক্টিভ ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক তুহিন মিয়া সহ অন্যান্যরা।

এর আগে খেলার শুরুতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছিম বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক রুহুল আমীন সহ অন্যান্যরা।

পরে বিজয়ী দল শ্যামগঞ্জ ফাইটার্সকে চ্যাম্পিয়ন পুরস্কার নগদ ২৫ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।

এছাড়াও রানার্সআপ দল শ্যামগঞ্জ টাইগার্সকে পুরস্কার স্বরূপ প্রাইজ মানি ১৬ হাজার টাকা প্রদান করেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!