1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরের ৩ বাসে ডা-কাতির ঘটনা ঘটেছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইলে এবার শিক্ষা সফরের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের মালিরচালা এলাকায় বনভোজনের তিনটি বাসে ডাকাতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পাশের গজারি বনের গাছ কেটে তা রাস্তায় ফেলে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই বাসে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিলেন।

স্কুলটির শিক্ষক ওবাইদুল ইসলাম রুবেল জানান, সোমবার রাতে ফুলবাড়িয়ার সোয়াইপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ নাটোরের উদ্দেশে রওনা দেন তারা। রাত ৩টার দিকে সাগরদীঘি বাজার পার হয়ে মালিরচালা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছ ফেলে ডাকাতদলের ১৫-২০ জন সদস্য বনভোজনের তিনটি গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে উঠে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ সব নিয়ে যায়।

এ সময় সাখাওয়াত হোসেন রবিন নামে স্কুলের ল্যাব সহকারীকে আঘাত করে ডাকাতরা। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের গজারি বনে পালিয়ে যায়।

ঘাটাইলে ডাকাতির এই ঘটনা নতুন নয়। দুই দিন আগে (২১ ফেব্রুয়ারি) একই স্থানে মালবাহী একটি ট্রাকে ডাকাতি হয়।

এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িয়া এলাকা বাসিন্দাদের মধ্যে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে।

গত চার মাসে উপজেলার পাহাড়ি এলাকার সাতটি ইউনিয়নের ১০টি স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে এসব তথ্য জানা গেছে।

কখনো ঘরের দরজা ভেঙে বসত বাড়িতে ঢুকে দেশীয় আস্ত্র দিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে ডাকাতদলের সদস্যরা। আবার কখনো সড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাক বা বাস আটকে ছিনিয়ে নিচ্ছে নগদ টাকা, মোবাইল। বাধা দিলে ডাকাতের মারধরের শিকার হচ্ছেন অনেকেই।

প্রতিনিয়ত এসব ঘটনার কারণে ডাকাত আতঙ্কে রাত কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!