
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার একটি সফল অভিযান শেষে নগরীর আবাসন পল্লীতে শীর্ষ মাদক ব্যবসায়ী জেসমিনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
থানার স্বনামধন্য ও মেধাবী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলামের নেতৃত্বে এস আই মোস্তাফিজুর রহমান ও সংশ্লিষ্ট ফোর্স একটি গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর ভোর রাতে নগরীর বলাশপুর আবাসন প্রকল্পের নদের তীরবর্তী বস্তিতে অভিযান চালান। এ সময় স্থানীয়ভাবে সর্ব মহলে পরিচিত জেসমিন (৪২) ও তার স্বামী জাহিদকে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী অভিযোগে জানান, ধৃত জেসমিন দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।