1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

নির্বাচনী দ্বন্দ্বের জেরে ভালুকায় বাবা ছেলের রক্তক্ষয়ী সংঘর্ষ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:।ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে বাবাসহ দুইজন আহত হয়েছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন খোকা মিয়া (৬০) ও খোকন মিয়া (৩৮)। গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোকা মিয়া হবিরবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মৃত আলম মিয়ার ছেলে। অপর আহত খোকন মিয়া স্থানীয় ফাইজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে খোকা মিয়া অংশ নেন। অন্যদিকে তার ছেলে তোফায়েল আহম্মেদ রানা বিএনপির বিদ্রোহী প্রার্থী মুর্শেদ আলমের (হরিণ প্রতীক) পক্ষে অবস্থান নেন। এ নিয়ে নির্বাচনকালীন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও একাধিক মামলার ঘটনা ঘটে। ওই মামলাগুলোর দুটিতে আসামি ছিলেন রানা।

নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তার ও ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

ঘটনার দিন দুপুরে জামিরদিয়া এলাকায় নিজের ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন রানা। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে তাকে শাসন করলে রানা ক্ষিপ্ত হয়ে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে খোকা মিয়ার পিঠ, মাথা ও উরুতে গুলিবিদ্ধ হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে খোকন মিয়াও হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, এ সময় রানার সহযোগীরাও ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত খোকা মিয়া অভিযোগ করে বলেন, আমার ছেলে আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। আমার পিঠে একটি গুলি আটকে থাকতে পারে। মাথার দিকে ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়েছি।

ঘটনার পর অভিযুক্ত তোফায়েল আহম্মেদ রানা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিনারা আক্তার জানান, আহত দুইজনের মধ্যে একজন গুলিবিদ্ধ ছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পূর্বের ঘটনার জের ধরেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!