1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

মোঃ জুয়েল রানা: ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরে গণমানুষের নেতা, ধানের শীষের কান্ডারী, সাবেক এমপি, মরহুম ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদ এর সুযোগ্য পুত্র, জনাব তানভীর আহমেদ রানা’র নেতৃত্বে ০৬ নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে “দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়”।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ময়মনসিংহের দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সহ-সভাপতি, ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি, জনাব কামরুজ্জামান মীর আজাদ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলবাড়িয়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!