মোঃ জুয়েল রানা: ৬নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরে গণমানুষের নেতা, ধানের শীষের কান্ডারী, সাবেক এমপি, মরহুম ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদ এর সুযোগ্য পুত্র, জনাব তানভীর আহমেদ রানা'র নেতৃত্বে ০৬ নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে "দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়"।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ময়মনসিংহের দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সহ-সভাপতি, ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি, জনাব কামরুজ্জামান মীর আজাদ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলবাড়িয়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।