1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় সেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ভালুকা উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কোর্ট ভবন মাঠে আয়োজিত কর্মী সভায় উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব’র সভাপতিত্বে এবং সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ।

প্রধান বক্তা ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোর্তজা বশির আপেল।

বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন শাবু, সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিন জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল আমিন খসরু, সদস্য সচিব মাজহারুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আবুল বাশার মন্ডল প্রমুখ।

এছাড়াও এসময় স্বেচ্ছাসেব দলের ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!