মোঃ আকাশ আহমেদ (ভালুকা প্রতিনিধি): ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ভালুকা উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কোর্ট ভবন মাঠে আয়োজিত কর্মী সভায় উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব'র সভাপতিত্বে এবং সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ।
প্রধান বক্তা ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোর্তজা বশির আপেল।
বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন শাবু, সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিন জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল আমিন খসরু, সদস্য সচিব মাজহারুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আবুল বাশার মন্ডল প্রমুখ।
এছাড়াও এসময় স্বেচ্ছাসেব দলের ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।