1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

বইমেলায় দেশের প্রথম ট্রান্সজেন্ডার উপস্থাপিকার কাব্যগ্রন্থ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৬৮ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: বাংলাদেশের প্রথম রূপান্তরিত লিঙ্গের মডেল, অভিনেত্রী ও সংবাদ উপস্থাপিকা তাসনুভা আনান শিশির। একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ পরিবেশন করে বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। বর্তমানে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের একটি থিয়েটারে।

এবার তাসনুভা আনছেন প্রথম কাব্যগ্রন্থ। নাম ‘পারিখ’। যা প্রকাশ হচ্ছে চলতি বছরের অমর একুশের বইমেলায়।

এই মডেল-অভিনেত্রী এখন বসবাস করছেন নিউইয়র্কে। বইটির নাম প্রসঙ্গে তিনি বললেন, ‘পারিখ শব্দটা হিজড়া সংস্কৃতি থেকে এসেছে। আমাদের গুরু মা-শিষ্যের মাঝ থেকেই এসেছে। পারিখ মানে হলে—প্রেমিক/প্রেমিকা বা লাভার। অন্যান্য সংস্কৃতির মতোই আমাদের হিজড়াদের সংস্কৃতি থেকে আচার, যাপন, বোধ উঠে যাচ্ছে। হিজড়া সংস্কৃতির ভালো দিকগুলো হারিয়ে যেতে বসেছে। হিজড়া কোনো লিঙ্গ পরিচয় নয়, এটা যে একটা সংস্কৃতি এটা অনেকেই জানেন না। এখানে ট্রান্সজেন্ডার, ট্রান্স ম্যান-ওম্যান, ইন্টারসেক্স মানষগুলো আমব্রেলা ট্রামের মধ্যে গুরু-শিষ্যের পরম্পরাতে মানুষ হয়, সেটা জানান দেওয়ার জন্যই এই নামটা বেছে নেওয়া।

নিজের লেখা প্রসঙ্গে তিনি বললেন, ‘লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। দেয়ালিকা লিখতাম, স্কুলের সাময়িকীতে লিখতাম। তবে এখানে ছোটবেলার কোনো লেখা নেই। সবচেয়ে পুরনো কবিতাটা অনার্সের ফার্স্ট ইয়ারে লিখেছি। এতে দুটো চিঠি আছে—একটা আব্বু ও আম্মু কাছে। সব মিলিয়ে ৪৫টি কবিতায় বইটি প্রকাশ হচ্ছে।’

লেখার ধরন বিষয়ে তিনি জানান, এটা মূলত প্রেমের কবিতার বই। তার মতে, ‘প্রেম তো জীবনের অবিচ্ছেদ্য অংশ। কবিতায় আছে হাহাকার, না পাওয়ার, স্মৃতি মায়া, রোমন্থর, পিছুটান। আমি আমার যন্ত্রণাকে লিখে যাপন করি। অহরহ আমার শোককে শক্তিতে রূপান্তর করি। লেখার সময় আমার সঙ্গে থাকে প্রেম-ভালোবাসা-ছেদ।’

জানা যায়, পারিখ অন্বেষা প্রকাশন থেকে আসবে। ১ ফেব্রুয়ারি থেকে বইটি পাওয়া যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!