1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে  অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ও বিউটিফুল নামক ফেসবুক পেইজে ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক, আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে নারিশের কম্পানির ব্যাবসা ও ময়লার ব্যাবসায় আধিপত্য বিস্তারে এলাকায় মহরা ও সিসি ক্যামেরা ভাংচুর শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে সব গুলো মিথ্যা ও বানোয়াট।

আমি জিয়ার বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সময়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কিছু কুচক্রিমহল আমার নাম ব্যবহার করে চাদাবাঁজি, দখলদারি, অত্যাচার, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এতে ব্যক্তিগত ভাবে আতঙ্কিত ও চিন্তিত। আমি এই সকল কর্মকাণ্ড সমর্থন করি না। প্রশাসনের লোকজন এসে তদন্ত করে আমার সম্পৃক্ততার কোনো সত্যতা পায়নি।

ওই অনলাইন নিউজ পোর্টাল ও বিউটিফুল ভালুকায় আমার নামে যেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটায় উল্লেখিত কোন তথ্যই সত্য নয়।

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোধিত ও মানহানিকর প্রতিবেদনটি করিয়েছে। অনলাইন পোর্টাল ও বিউটিফুল ভালুকা পেইজের কর্তৃপক্ষকে কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মনগড়া সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

অনলাইন পোর্টাল ও বিউটিফুল ভালুকা পেইজে এ ধরনের মিথ্যা সংবাদ কোন ভাবেই কাম্য নয়। আমি এহেন মিথ্যা, বানোয়াট, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া, সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ও সাধারণ সম্পাদক, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!