1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

রাজনৈতিক নেতা না হয়ে সততা ও নৈতিকতার মাধ্যমে সামর্থানুযায়ী মানুষের সেবা করে যেতে চাই : ডাঃ আল ইমরান

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : কোন রাজনৈতিক দলের নেতা না হয়ে সততা, নৈতিকতা ও বাবার দেখানো পথে নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সানরাইজ ল্যাব এন্ড প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আল ইমরান।

তিনি বলেন, মানুষকে সাহায্য করতে হলে খুব বেশি টাকা পয়সা বা রাজনৈতিক দলের নেতা হওয়ার প্রয়োজন হয়না। বরং সঠিক ইচ্ছার মাধ্যমেই সাধারণ মানুষ উপযুক্ত পরামর্শ প্রদান করে সর্বোচ্চ সেবা দেওয়া সম্ভব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের শুশুতি বাজারে বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল মান্নানের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের সার্বিক তত্বাবধানে অংশ নিয়ে ডাঃ মোঃ আল ইমরান এসব কথা বলেন।

তিনি বলেন, তার পিতা রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে শুশুতি অঞ্চলের মানুষের সেবা করে যাচ্ছেন। তাই পিতার দেখানো আদর্শে উজ্জীবিত হয়ে সৎ ও নিষ্ঠার সাথে মানুষের উপকার করার প্রতিশ্রুতি দেন। বলেন, জনসেবা হতে হবে মানুষের কল্যাণের জন্য। লোক দেখানো জনসেবা না করে সাধারণ মানুষের উপকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে হবে।

এদিন অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পের সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান। এতে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিকস পরিক্ষা করা হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, গরিব, অস্বচ্ছল ও নিম্নবিত্তের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ আয়োজন। এতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরামর্শ ও ঔষধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মুন্নাফ ও গাবতলি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান নয়ন সহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!