1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার বাবুগঞ্জে তরুণ সমাজের উদ্যোগে ফুটবল খেলা, প্রধান অতিথি ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবির বাবুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাবুগঞ্জে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী আনন্দ উৎযাপনের অংশ হিসেবে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেলে রাঙামাটিয়া ইউনিয়নের তরুণদের উদ্যোগে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে বর অনন্তপুর ও পাহাড় অনন্তপুর একাদশ এবং বিষ্ণুরামপুর ও আনুহাদী একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের অংশ গ্রহণে আনন্দঘন পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবির বাবুল।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাজীবনের স্মৃতি চারণ করেন। পাশাপাশি সকলের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং এই অঞ্চলের খেলাধুলাকে এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলেও অঙ্গিকার ব্যক্ত করেন।

রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহের এডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আব্দুল কাদের চৌধুরী, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী হীরা, সমাজসেবক আজহারুল ইসলাম সেলিম মাস্টার, আবু সাইদ মির্জা, প্রভাষক জহিরুল ইসলাম বুলবুল, খোরশেদ আলম, শাহরিয়ার আহমেদ বুলবুল, ব্যাংক কর্মকর্তা রমজান আলী, ইউপি সদস্য আব্দুল বারেক এবং কামরুজ্জামান বাবুল। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম।

পরে খেলার বিজয়ী দল ও খেলোয়াড়, খেলা পরিচালক, ম্যান অব দ্যা ম্যাচ সহ অন্যান্যদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ হুমায়ূন কবির বাবুল সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক ও ছাত্রনেতা মামুন সিকদার ও মোহাম্মদ রানা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!