1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ার আছিম আন্তঃ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আছিম আন্তঃ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আছিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ কাশেম ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল। ফাইনাল খেলায় উদ্বোধক আছিম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য চান্দালি সরকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মফিজ উদ্দিন,সমাজ সেবক মোঃ আনিছুর রহমান,সেকান্দার আলী রিপন , কামরুজ্জামান রিপন,ইউপি সদস্য শহীদুল্লাহ,আব্দুল মোতালেব, জাকির হোসেন প্রমুখ।

ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন Bata(বাটা) শোরুম বনাম Riza(রিজা)।

ফুটবল ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইদুর রহমান রহমান সুমন,সহকারী বাপ্পি ও সজীব।

উপস্থাপনা করেন জামালপুর থেকে আগত মিস লিমা, শাহজাহান মৃধা ও মতিউর রহমান মৃধা।

সম্পূর্ণ খেলাটি ভিডিও কন্ট্রোলের মাধ্যমে খেলা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।ফুটবল ফাইনাল খেলায় বিজয়ী হয়েছেন Bata(বাটা) শোরুম ৩ (তিন) বনাম Riza(রিজা)১( এক)।

খেলাটি হাজারো দর্শকও উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

নেতৃবৃন্দ বক্তব্য বলেন, খেলাধুলায় যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে। খেলাধুলা করলে শরীর মন দুই টাই ভালো থাকে। আমরা খেলাধুলায় যুব সমাজকে উৎসাহিত করব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!