1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় শহীদ নোমানী ও জুলাই শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোবারক হোসাইন(ফুলবাড়িয়া) : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়া পাড়ায় নবজাগরণ যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারী) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হাতে শহীদ শরিফুজ্জামান নোমানী এবং জুলাইয়ের অভ্যুত্থানে শহীদদের স্বরণে এ খেলা অনুষ্ঠিত হয়।

মনাকুশা ফুরকানিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব এবং নবজাগরণ যুব সংঘ। নির্ধারিত রাউন্ডের খেলায় বিজয়ী হয় ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব।

পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফুরকানাবাদ এম আই দাখিল দাখিল মাদ্রাসার সুপার সাদেক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

বক্তব্যে তিনি বলেন, তরুণদের নিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এজন্য প্রথমে সততা, নৈতিকতা ও আদর্শিক ভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, খেলাধুলা মানুষের মাঝে ভেদাভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করে। এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ শরিফুজ্জামান নোমানী এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা পতনে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বরণ করে ফুলবাড়ীয়ার মানুষের পাশে থেকে মডেল উপজেলা গঠন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মানিক হাসান, নবজাগরণ যুব সংঘের সভাপতি তাহসিনুল আবরার লিছান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে বিজয়ী দল ছাত্র বন্ধু স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এছাড়াও রানার্সআপ দলকেও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!