1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় তারুণ্য উৎস ফুটবল ফাইনাল খেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ প্রতিনিধি): তারুণ্য উৎস ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১২ জুন) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম। ফাইনাল খেলায় রংধনু একাদশ বনাম টাইগার একাদশ অংশ গ্রহণ করেন।

তারুণ্য উৎস ফুটবল ফাইনাল খেলায় শতাধিক মটর সাইকেল নিয়ে প্রধান অতিথি খেলায় খোলা জিব নিয়ে প্রবেশ করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক জননেতা আব্দুল করিম সরকার।প্রধান অতিথির সহধর্মনি রোকসানা করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য এডঃ হুমায়ুন কবির,ড্যাব নেতা ডাঃ মনসুর হেল্লাজ, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম,জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের সাধারন সম্পাদক লুৎফুল কবির সালেক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল,উপজেলা কৃষক দলের সিঃযুগ্ন আহবায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, মৎস্যজীবী দলের সদস্য সচিব কামরুজ্জামান কাঞ্চন মাষ্টার,উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন,যুগ্ন আহবায়ক এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল প্রমুখ।

ফুটবল খেলা ধারাভাষ্যকার শাহজাহান মৃধা। ফুটবল ফাইনাল বিজয়ী হন টাইগার একাদশ দুই,রংধনু একাদশ এক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!