1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় কৃষক দলের ৬ ইউনিয়নের কমিটি প্রত্যাখ্যান করে ১১ ইউনিয়নে পাল্টা কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৬ ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে ১১ ইউনিয়নে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য সহ ৯ জন যুগ্ম আহ্বায়কের সুপারিশকৃত কমিটির অনুমোদন দেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল।

পাল্টা কমিটি ঘোষণাকৃত ইউনিয়ন গুলো হলো, নাওগাঁও, পুটিজানা, কুশমাইল, বালিয়ান, ফুলবাড়িয়া, বাক্তা, রাঙামাটিয়া, এনায়েতপুর, কালাদহ, রাধাকানাই ও ভবানীপুর।

উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল বলেন, তারিখ বিহীন গতকাল ঘোষণাকৃত কমিটিটি অ’বৈধ। তারা ফুলবাড়ীয়া থানা শাখা নামে যে প্যাড ব্যবহার করেছে সে নামে কোন শাখা নেই, সেটি উপজেলা শাখা। সে পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষক দলের ২১ জনের সাধারণ সভায় রেজুলেশনের মাধ্যমে উক্ত কমিটি প্রত্যাখ্যান করে এবং ১১ ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন বলেন, দলে বিশৃঙ্খলা করতে সাংগঠনিক নিয়ম পরিপন্থী বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিশৃঙ্খলা কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত শনিবার (১৭ মে) রাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ও আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাওগাঁও, বাক্তা, রাঙামাটিয়া, কালাদহ, রাধাকানাই ও ভবানীপুরের কমিটি ঘোষণা করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!