1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফেরদৌসের প্রচারে ঢাকায় আসবেন ঋতুপর্ণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। এ মুহূর্তে নির্বাচনী মাঠে তুমুল ব্যস্ত ঢাকাই সিনেমার এই অভিনেতা। এ খবরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন টালিউড তারকারাও।

প্রয়োজনে ঢাকায় এসে ভোটের প্রচার করবেন বলে জানিয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার একটি সংবাদমাধ্যমে এ কথা বলেছেন ফেরদৌস। যেখানে তিনি জানিয়েছেন, নির্বাচনের খবরে টালিউডের অনেক তারকাই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

ফেরদৌস বলেন, টালিউডে আমার অনেক বন্ধু রয়েছেন। ঋতুপর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে- প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা আমি ওকে মনে করিয়ে দিই। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন; সে কথাই ঋতুপর্ণাকে স্মরণ করিয়ে দেন ফেরদৌস।

এ বিষয়ে ফেরদৌস বলেন, ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করি। কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি। কলকাতা থেকে প্রায় দুবছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল।

২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস। এরপর এই দুই তারকার বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে। ঢাকায় আসলেই ফেরদৌসের কথা স্মরণ করেন ঋতুপর্ণা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!