1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

ফুলবাড়ীয়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত চারতলা প্রশাসনিক ভবন ও মিলনায়তনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। রবিবার (৫ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রী ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ এবং ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী স্মারক ফলক উন্মোচন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে সাইকাস ও নারিকেল গাছের চারা রোপণ করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নবনির্মিত প্রশাসনিক ভবন ও মিলনায়তন পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাইফুল ইসলাম বাদল,পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী,জেলা যুবদলের সহ সভাপতি আজাহারুল আলম রিপন,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত এই প্রশাসনিক ভবন ও মিলনায়তন উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। চারতলা প্রশাসনিক ভবন ও একতলা মিলনায়তন নির্মাণে মোট ব্যয় হয়েছে ৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকা। ২০২৪ সালের ২২ জানুয়ারি নির্মাণকাজ শুরু হয়ে চলতি বছরের ৩০ এপ্রিল কাজ সম্পন্ন হয়।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহের ফুলবাড়ীয়া সফর এটি প্রথম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!