1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ কামরুল হাসান মিলন এমপি। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি ছিদ্দিক, পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুল মজিদ, কৃষক জুয়েল রানা, উপজেলা ডিকেআইবির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা।

প্রধান অতিথি মুহাম্মদ কামরুল হাসান এমপি বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি ধান সংগ্রহ ব্যবস্থায় বাস্তবসম্মত পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, একজন ক্ষুদ্র কৃষকের পক্ষে এক টন ধান সরবরাহ করা সম্ভব নয়। তাই অল্প পরিমাণ ধানও যাতে সরকারি ক্রয় কর্মসূচির আওতায় নেওয়া যায়, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার।

তিনি আরও বলেন, প্রতি মণ ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা তাদের উৎপাদনের সঠিক মূল্য পাবেন এবং এতে প্রান্তিক কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।

সভা শেষে উপজেলার নির্বাচিত প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!