1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, কুরুচিপূর্ণ বক্তব্য এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার শাহাদাত আনার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার ও অশালীন ভাষার ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, যুবদল সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সৌহার্দ্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচারের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন আঃ হালিম, যুবদল নেতা ছাইফুল, কবীর হোসেন, ছাইফুল ইসলাম (কুশমাইল), আবু সালেক, আকরাম হোসেন শিকদার, সাত্তারসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!