1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসন, ময়মনসিংহ ও বিআরটিএ জেলা সার্কেলের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান মানবিক হলেও তা আনন্দময় নয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণের মধ্য দিয়ে আংশিক ক্ষতিপূরণের চেষ্টা করা হলেও, তাদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। সারাবিশ্বে সড়ক দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশে এই হার অত্যন্ত বেশি, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হচ্ছে।

প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকেই সচেতন হতে হবে। দুর্ঘটনা রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, কিন্তু জনগণের সচেতনতাও জরুরি। রাস্তা পারাপারে সাবধান হতে হবে, ফুটপাত ও মহাসড়কে দোকান নির্মাণ করা যাবে না। শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে জানাতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তবে সড়ক সচেতনতায় প্রাপ্তবয়স্করাও পিছিয়ে আছে। যানবাহন চালকদের সড়কে যান চলাচলের ক্ষেত্রে সচেতন হতে হবে, সিগন্যাল মানতে হবে। মোবাইল চালাতে চালাতে যান চলাচল অথবা সড়ক, মহাসড়ক পার হওয়া যাবে না।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রধান অতিথি ক্ষতিপূরণ চেক তুলে দেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এদিন ময়মনসিংহে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সরকারের গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-র অংশ হিসেবে জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!