1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

লাইসেন্স ছাড়াই ফিড উৎপাদন: ময়মনসিংহ সদরে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় লাইসেন্স ছাড়াই মৎস্য ও পশুখাদ্য উৎপাদন, খাদ্যের গুণগত মান রক্ষা না করা এবং অন্য স্বনামধন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করার অভিযোগে একটি ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন)দুপুরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর এলাকায় অবস্থিত ‘এ এম ফিড মিলস’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা উপধারা ১১, ১৯ অনুযায়ী অভিযুক্ত মিল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উৎপাদিত খাদ্যের গুণগত মান নিশ্চিত করা হয়নি।

এছাড়া বাজারজাতকরণের ক্ষেত্রে অন্য স্বনামধন্য কোম্পানির লেবেল ব্যবহার করে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।

এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন,অফিস সুপার মোঃ নাহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!