1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে “আইজিপি শিক্ষা বৃত্তি” প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ,​ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে “আইজিপি শিক্ষা বৃত্তি-২০২৬” প্রদান করা হয়েছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার উদ্যোগে সোমবার (১৫ জুন) ময়মনসিংহ পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, সনদ ও সম্মাননা তুলে দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান।

​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানিয়ে বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

​বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!