1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ভালুকায় ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ আকাশ আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: “বাজেট সভায় অংশগ্রহণ করব, নিজের চাহিদা নিজেই বলব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা, জবাবদিহিতা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরূপণে অংশগ্রহণমূলক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

​ ১৪ জুন (রবিবার) সকালে ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ২০২৬-২০২৭ অর্থ বছরের এই উন্মুক্ত বাজেট সভাটি অনুষ্ঠিত হয়।

​১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল মেম্বার (সদস্য) বৃন্দ।

​এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাধারণ নাগরিকরা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কাজের চাহিদা ও বাজেট সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও দাবি সরাসরি তুলে ধরেন।

​সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: ইকবাল হোসাইন বলেন, জনগণের চাহিদা ও মতামতের ওপর ভিত্তি করেই এই অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!