
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হক মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা মোঃ তাজমুল হক মন্ডল বলেন, যুবদলের নবগঠিত এই কমিটি বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং রাজপথের লড়াই-সংগ্রামে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন এবং দলের যেকোনো ক্রান্তিলগ্নে ভালুকা উপজেলা যুবদল রাজপথে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।