1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

জোরবাড়ীয়ায় ঐতিহ্যবাহী হাডুডু খেলায় উৎসবের আমেজ, মুখোমুখি বিবাহিত ও অবিবাহিত দল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের জোরবাড়িয়া খামারপাড়ায় ঐতিহ্যবাহী হাডুডু ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) রাত ৯ টায় অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় বিবাহিত বনাম অবিবাহিত দল। খেলা দেখতে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

স্থানীয়দের বিনোদন ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রবাসী সমাজসেবক মুন্জুরুল হক মুন্জুর সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে আসছেন। স্থানীয়রা জানান, শুধু হাডুডু খেলা নয়, সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগে তিনি সবসময় এগিয়ে আসেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ ইসমাইল হোসেন, লাল মাহমুদ,আবু সাইদ,শাকিল আহমেদ প্রমুখ।

খেলায় সমাজসেবক ইসমাইল হোসেন বলেন,বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রবাসী মুন্জুরুল হক মুন্জুর মতো মানুষদের কারণে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা আবারও প্রাণ ফিরে পাচ্ছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি লাল মাহমুদ বলেন,
মুন্জুর ভাই প্রবাসে থাকলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবসময় আন্তরিক। তিনি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা করে আসছেন। তাঁর এই উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

শাকিল আহমেদ বলেন,ঐতিহ্যবাহী হাডুডু খেলা আজ বিলুপ্তির পথে। মুন্জুর ভাইয়ের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে।

খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম মাস্টার। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রতিটি মুহূর্তে করতালি ও উল্লাসে মুখর ছিল মাঠ।

স্থানীয়রা জানান, ভবিষ্যতেও প্রবাসী মুন্জুরুল হক মুন্জুর সহযোগিতায় আরও বড় পরিসরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাঁর মতো সমাজহিতৈষী ব্যক্তিদের অংশগ্রহণে এলাকায় সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!