1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম মাখন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল করিম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, সাইদুর রহমান সাইদ মাস্টার, ইসহাক আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার শাহাদাত আনার, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসমত আলী মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত-ই-কামাল উজ্জ্বল, মৎস্যজীবী দলের সদস্য সচিব কামরুজ্জামান কাঞ্চন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল, কৃষক দলের নেতা সেলিম রেজা মেম্বার, যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ, যুবদলের আকরাম শিকদার,কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রোমান মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের কৃষি, গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তিনি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!