1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত যুবকের মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

ফুলবাড়িয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা বাজারে সন্ত্রাসী হামলায় আহত হয়ে নিহত যুবক “আক্তার উল আলম সরকার শুভ”-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে এখনো শোকের ছায়া বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৪ ইং রাত প্রায় ১০টার দিকে দেওখোলা বাজার এলাকায় “জয়নাল ও আরিফ” গংদের পরিকল্পিত হামলার শিকার হন আক্তার উল আলম সরকার শুভ।

হামলায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মে ২০২৪ ইং সকাল ৯টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বজনরা জানান, শুভ ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তাঁর মৃত্যুতে মা হারিয়েছেন একমাত্র সন্তানকে, বোন হারিয়েছেন একমাত্র ছোট ভাইকে এবং ভাগ্নে-ভাগ্নিরা হারিয়েছে তাদের প্রিয় মামাকে।

এদিকে, পরিবারের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া এখনো সন্তোষজনক অগ্রগতি পায়নি।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!