1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

ঈদুল আযহায় ফুলবাড়ীয়াবাসীকে কিডনি বিশেষজ্ঞ ডাঃ বিল্লাল হোসেনের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২ বার পঠিত

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়াবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ বিল্লাল হোসেন।

ডাঃ বিল্লাল হোসেন বলেন,ঈদ মানে ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা। ঈদুল আযহা আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। সবাই সুখে শান্তিতে ঈদ উদযাপন করুন এই কামনা করি।

ডাঃ বিল্লাল হোসেন একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালনের পর বিকেলে তিনি স্বদেশ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। বিশেষ করে গরীব ও অসহায় রোগীদের প্রতি তার আন্তরিকতা ও সহানুভূতি সাধারণ মানুষের কাছে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া গ্রামের কৃতি সন্তান ডাঃ বিল্লাল হোসেন চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসিত। রোগীদের সঙ্গে তার আন্তরিক আচরণ ও সেবামূলক মনোভাব তাকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।

ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!