1. admin@dailyfulbariasangbad.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ! ত্রিশালে চারটি শ্রেষ্ঠত্ব অর্জন করল বইলর কানহর এডিএস আলিম মাদ্রাসা মানুষের সেবাই যার ব্রত সরকারি দায়িত্ব শেষে রোগীর পাশে ডাঃ নাহিদ সুলতানা কমলা জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন ফুলবাড়ীয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ

এনায়েতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন প্রবীণ আলেম মৌলভী আ. কাদের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

ফুলবাড়ীয়া প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখা ৯নং এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রবীণ আলেম মৌলভী আ. কাদের সাহেবকে মনোনয়ন প্রদান করেছে।

তিনি এনায়েতপুর ফাজিল মাদ্রাসার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং এনায়েতপুর ইউনিয়নের সাবেক আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ীয়া উপজেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় জনগণের কাছে তিনি একজন সৎ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

মনোনয়ন ঘোষণার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে বিজয়ী হয়ে মৌলভী আ. কাদের সাহেব এনায়েতপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীনের খেদমত ও জনকল্যাণমূলক কাজে আরও সফলতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!